fbpx
হোম অনুসন্ধান

অনুসন্ধান

গুলশানে এক দিনে চার ফ্ল্যাট কিনেছিল বেনজীর পরিবার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পরিবারের সদস্যদের আরও সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর স্ত্রী জীশান মীর্জার নামে পাওয়া গেছে আরও ২৭৬ বিঘা (৯১ একর) জমি। বেনজীর আহমেদের স্ত্রী ও এক মেয়ের নামে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে চারটি ফ্ল্যাট খুঁজে পেয়েছে দুদক। ফ্ল্যাটগুলোর আয়তন মোট ৯ হাজার ১৯২ বর্গফুট। এই চার ফ্ল্যাট...বিস্তারিত

পাঁচ হাজার টাকার বিনিময়ে আনারকে ৮০ টুকরা করে ‘কসাই’ জিহাদ

কোনো প্রমাণ না রাখতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের শরীরের মাংস ও হাড় আলাদা করে তা ৮০ টুকরা করা হয়। এ কাজের বিনিময়ে ‘কসাই’ জিহাদ পেয়েছেন ৫০০০ টাকা। খুনের ঘটনায় গ্রেপ্তার জিহাদ ভারতীয় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছে।ভারতের বেশকিছু সংবাদমাধ্যমের তথ্য বলছে, কসাই জিহাদের এই স্বীকারোক্তির পর কলকাতার তদন্তকারীদের একাংশের মত, এর ফলে...বিস্তারিত

রাজধানীতে পুলিশ বক্সে ঢুকে গেল বাস, পুলিশ কর্মকর্তা আহত

রাজধানীর মৎস্য ভবন এলাকায় শিখর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাফিক পুলিশ বক্স ভেঙে ভেতরে ঢুকে গেছে। এতে মো. রেজওয়ান নামে পুলিশের একজন এসআই আহত হয়েছেন। আজ শুক্রবার (২৪ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে শাহবাগ থানা–পুলিশ। পুলিশ জানায়, বেপরোয়া গতির বাসটি পুলিশ বক্সে ধাক্কা দেয়। এতে বক্স ভেঙে বাসটি ভেতরে ঢুকে গেলে...বিস্তারিত

ফেসবুকে প্রেম, ভৈরবে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নরসিংদীর রায়পুরার এক তরুণের সঙ্গে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার এক কিশোরীর (১৫) পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একে অপরকে প্রথমবারের মতো দেখেন গতকাল বৃহস্পতিবার বিকেলে। এরপর সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর পাড়ে ঘুরতে গিয়ে ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই ধর্ষণে অভিযুক্ত দুই...বিস্তারিত

ঝোপের ভেতরে মানুষের হাড়, মাটি খুঁড়ে মিলল তিনজনের লাশ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি ঝোপ থেকে মাটিচাপা দেওয়া তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার কাকচর গ্রামে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি ঝোপ থেকে মাটিচাপা দেওয়া তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার কাকচর গ্রামেছবি: সংগৃহীত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাকচর গ্রামে একটি ঝোপের মধ্যে মাটিতে পুঁতে রাখা মানুষের একটি হাড় দেখতে পান এলাকাবাসী। লাশ...বিস্তারিত

অসত্য তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট বানিয়েছিলেন আজিজ আহমেদের ভাই হারিছ ও জোসেফ

সেনাবাহিনীর প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ দায়িত্ব গ্রহণ করেছিলেন ২০১৮ সালের ২৫ জুন। ২০২১ সালের ২৩ জুন পর্যন্ত সময়ে তিনি সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে গতকাল সোমবার সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে আজিজ আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে,...বিস্তারিত

ইয়াবা দিয়ে ফাঁসিয়ে ঘুষ দাবি, কনস্টেবলকে আটকে ৯৯৯–এ ফোন

জয়পুরহাটের আক্কেলপুর থানার এক কনস্টেবল সাদাপোশাকে এক ব্যক্তির বাড়িতে যান। বাড়ির সদস্যদের অভিযোগ, ঘুষ নেওয়ার জন্য তিনি এসেছিলেন। তাকে আটকে রেখে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে ওই কনস্টেবলকে ছাড়িয়ে নেয় আর ঘুষ লেনদেনের একটি ভিডিও জোরপূর্বক মুছে দেয়। শনিবার (১৮ মে) আক্কেলপুর পৌরশহরের শ্রীকৃষ্টপুর মহল্লার মৃত সেকেন্দার আলীর বাড়িতে এ...বিস্তারিত

প্রভাবশালীদের ভয়ে পাঁচ মাস বাড়ি ছাড়া ৬ পরিবার

জমির সীমানা নিয়ে দ্বন্দ্বের পর থেকে প্রভাবশালী প্রতিপক্ষের ভয়ে পাঁচ মাস ধরে বাড়ি ছাড়া আছেন ছয় পরিবারের ২৬ সদস্য। ভুক্তভোগী পরিবারগুলো রাজনৈতিক নেতা-কর্মীদের কাছে ধর্না দিয়ে সমাধান আসেনি। প্রতিকার মেলেনি থানায় অভিযোগ দিয়েও। শনিবার (১৮ মে) দুপুরে বাধ্য হয়ে বাড়িতে ফেরার আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। গুরুদাসপুর পৌর সদরের খলিফা পাড়া মহল্লায় একটি বাড়িতে...বিস্তারিত

রিকশাচালককে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সাভারে ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের পুলিশ সদস্য র‌্যাকার চালক সোহেল রানার বিরুদ্ধে এক অটোরিকশাচালককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। খবরটি অন্যান্য রিকশাচালকেরা জানতে পেয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের বিচার দাবি করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শুক্রবার (১৭ মে) র‌্যাকার চালক সোহেল ও মোস্তফা সাভারের পাকিজা এলাকায় দায়িত্ব পালনকালে এ...বিস্তারিত

প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, চাচিসহ গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এসএম আবু সাদাত কামাল (৫৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে কিল-ঘুষি ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার বওলা ইউনিয়নের পুরাননগর গ্রামে ফকির বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কামাল ধোবাউড়া উপজেলার গোয়াতলা রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। জানা গেছে, জমি-সংক্রান্ত...বিস্তারিত

রাবিতে শিক্ষার্থীকে ‘শিবির’ বলে পেটানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের রহস্যজনক নিষ্ক্রিয়তায় ছাত্রলীগ হলগুলো নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে। এবার ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী সবুজ বিশ্বাসকে ‘ছাত্রশিবির’ আখ্যা দিয়ে পিটিয়ে হল থেকে বের করে দিয়েছে। হল শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে ঐ শিক্ষার্থীকে মারধরের পর হত্যার হুমকি...বিস্তারিত

আদালতের ‘সময় নষ্ট’ করায় সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলের নির্দেশ

আদালতের সময় নষ্ট করায় সেলিম প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় চার বছরের কারাদণ্ড পাওয়া সেলিম...বিস্তারিত

দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়ের তালিকায় ৩৯৪ বাংলাদেশি

বিলাসবহুল জীবনযাপনের শহর দুবাই। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের বিপুল পরিমাণ গোপন সম্পদের পাহাড় গড়ে উঠেছে। বিশেষ করে ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে পলাতক ব্যক্তি, অর্থপাচারকারী এবং অপরাধীরা সেখানে গড়েছেন সম্পদের পাহাড়। এসব সম্পদের তথ্য উঠে এসেছে বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতার প্রকল্প ‘দুবাই আনলকড’-এ। এই তালিকায় রয়েছেন ৩৯৪ বাংলাদেশি। অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক...বিস্তারিত

পাঁচশ টাকার জন্য ৫ বছরের শিশুকে নদে ধাক্কা

জামালপুরের দেওয়ানগঞ্জে পাঁচ বছর বয়সী শিশু মুজাহিদ পাঁচ’শ টাকার একটি নোট নিয়ে বাড়ির পাশে এক দোকানে কিছু কিনতে যাচ্ছিল। এসময় তার কাছ থেকে টাকা কেড়ে নিতে কৌশলে এক যুবক ব্রহ্মপুত্র নদের কাছে টাকা কেড়ে নিয়ে শিশুটিকে নদে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর থেকে নিখোঁজ শিশু মুজাহিদ। দুইদিনেও তার খোঁজ মেলেনি। শুক্রবার (১০ মে) দুপুরে উপজেলার...বিস্তারিত

রাজধানীতে রড দিয়ে পিটিয়ে গৃহকর্মীকে খুন, দম্পতির যাবজ্জীবন

রাজধানীর মতিঝিল থানাধীন এলাকায় ১৮ বছর আগে রড দিয়ে পিটিয়ে গৃহকর্মীকে হত্যার দায়ে নজরুল ইসলাম ও তার স্ত্রী রাবেয়া আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় দেন। যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়েছে। রায়...বিস্তারিত

নামের মিল থাকাই কলেজছাত্রের ১ দিনের জেল, মূল আসামি ভারতে

রাজশাহীতে মাদক মামলার আসামির সঙ্গে নিজের ও বাবার নামের মিল থাকায় বিনা দোষে একদিন জেল খাটলেন এক কলেজছাত্র। সোমবার (১৩ মে) ভোরে এই কলেজছাত্রকে ধরে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে আসামি শনাক্তে ভুল হওয়ার ব্যাপারে পুলিশ বুঝতে পেরে আদালতে একটি প্রতিবেদন দিলে মঙ্গলবার (১৪ মে) আদালত এই কলেজছাত্রকে মুক্তি দিয়েছেন। এই কলেজছাত্রের নাম...বিস্তারিত

বিদেশ থেকে ঢাকা ফিরেই গ্রেপ্তার ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক

রাজধানীর বেইলি রোডে আগুনে পোড়া এই ভবনের দ্বিতীয় তলায় ছিল কাচ্চি ভাই রেস্তোরাঁ রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হলেন বেইলি রোডে ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজ। গতকাল মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে নামার পরই অভিবাসন পুলিশ আটক করে সোহেল সিরাজকে...বিস্তারিত

‘তোর কোন পায়ে শুট করব বল’ -ছাত্রদল নেতাকে ছাত্রলীগ নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল নেতা ও তার বন্ধুকে তিন ঘণ্টা আটকে মারধর, মানসিক নির্যাতন ও পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তার অনুসারীদের বিরুদ্ধে। তবে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন ছাত্রলীগের নেতারা। তারা বলছেন, ওই ছাত্রদল নেতা ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ নষ্ট করতে পারেন এমন সন্দেহ থেকে তাকে আটক করে...বিস্তারিত

চিকিৎসক ছেলের বিরুদ্ধে বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ

ছেলেকে চিকিৎসক বানাতে গিয়ে সহায় সম্বল সব হারিয়েছেন। বাড়ির ভিটেমাটিও দিয়েছেন সেই ছেলের নামেই। ছেলে সুজাউদৌল্লা এখন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। নিজের রক্ত পানি করে চিকিৎসক বানানো সেই ছেলের কাছেই জায়গা হচ্ছে না বৃদ্ধ পিতা-মাতার। ভরণপোষণ না দিয়ে উল্টো বাবা-মাকে বাড়ি থেকে বিতাড়িত করতে চালাচ্ছেন নির্যাতন। ছেলের নির্যাতন থেকে রক্ষা এবং ভরণপোষণের দাবি...বিস্তারিত

নিজ এলাকায় মোবাইল খোয়ালেন মন্ত্রী

নিজ এলাকায় এক জানাজায় অংশ নিতে গিয়ে মোবাইল ফোন হারিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জামালপুরের ইসলামপুরের শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রী হাসনা মোশারফের জানাজায় অংশ নেন...বিস্তারিত