বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি আজ
19
0
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করবে আজ । বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হবে। এটি নাইটিঙ্গেল মোড় হয়ে মালিবাগ অতিক্রম করে মগবাজার অভিমুখে রওনা হবে।র্যালিতে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে অংশ নেয়ার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। দিনটি উপলক্ষে দলের পক্ষ থেকে নানা কর্মসূচি নেয়া হয়। এর আগে রোববার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।
(19)