হোম রাজনীতি সরকার ডেঙ্গুতে প্রকৃত মৃতের সংখ্যা নিয়ে লুকোচুরি খেলছে: রিজভী
সরকার ডেঙ্গুতে প্রকৃত মৃতের সংখ্যা নিয়ে লুকোচুরি খেলছে: রিজভী

সরকার ডেঙ্গুতে প্রকৃত মৃতের সংখ্যা নিয়ে লুকোচুরি খেলছে: রিজভী

4
0

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নিয়ে সরকার লুকোচুরি করছে বলে দাবি করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ব্রিফিং করেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ কারাগারে হত্যা করতে চায় বলেই তাকে মুক্তি দেয়া হচ্ছে না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ডেঙ্গুকে মহামারি অবস্থায় রেখে সিঙ্গাপুর গিয়ে বসে আছেন। উত্তরের মেয়র ব্যস্ত ফটো সেশনে।

তিনি আরো বলেন, সরকার এখন ডেঙ্গুতে প্রকৃত মৃতের সংখ্যা নিয়ে লুকোচুরি খেলছে। সরকারি পরিসংখ্যানে বলা হচ্ছে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫২। আর রোগতত্ত্ব ইনস্টিটিউট মৃতের সংখ্যা বলছে ১৭২ জন। ক্ষমতায় টিকে থাকতে দেশের আইন আদালতকে কব্জা করে খালেদা জিয়ার জামিন আটকে দেয়া হচ্ছে।

(4)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *