হোম রাজনীতি রোহিঙ্গাদের নিয়ে খেলতে চাইলে ব্যবস্থা: কাদের
রোহিঙ্গাদের নিয়ে খেলতে চাইলে ব্যবস্থা: কাদের

রোহিঙ্গাদের নিয়ে খেলতে চাইলে ব্যবস্থা: কাদের

16
0

বাংলাদেশে একটি মতলবি মহল বিভিন্ন আন্দোলনকে পুঁজি করে ক্ষমতা দখলের পায়তারা করছে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে, যুব মহিলা লীগের আয়োজনে শোক দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন,রোহিঙ্গা ইস্যুকে রাজনীতিকরণ করে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে বিএনপি।

এ ব্যাপারে কাদের বলেন, রোহিঙ্গাদের নিয়ে যারা খেলতে চাই তাদের ব্যাপারে সরকারের কাছে তথ্য আছে, সময়মতো ব্যবস্থা নেয়া হবে।

এ সময় ওবায়দুল কাদের আরো বলেন,দিশেহারা পথিকের মতো ছুটে বেড়াচ্ছে বিএনপি নেতারা। আন্দোলন করার সৎসাহস নেই তাদের।

ওবায়দুল কাদের বলেন, কোন উপনির্বাচনে কাউকে ছাড় দেয়নি আওয়ামী লীগ। তাই হুসেইন মুহম্মদ এরশাদের আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী থাকবে। কোন ছাড় দেয়া হবে না।

(16)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *