হোম জাতীয় ডেঙ্গু থেকে রক্ষা পেতে লম্বা জামা-পায়জামা পরার পরামর্শ মেয়রের
ডেঙ্গু থেকে রক্ষা পেতে লম্বা জামা-পায়জামা পরার পরামর্শ মেয়রের

ডেঙ্গু থেকে রক্ষা পেতে লম্বা জামা-পায়জামা পরার পরামর্শ মেয়রের

26
0
3

এডিস মশার কামড় থেকে রক্ষা পেতে মসজিদের ইমামসহ সবাইকে লম্বা জামা-পায়জামা ও মোজা পরার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। রবিবার নগর ভবনে মূল ফটকের সামনে মসজিদের ইমামদের মাঝে অ্যারোসল স্প্রে বিতরণ অনুষ্ঠানে এ পরামর্শ দেন মেয়র।

তিনি বলেন, আপনারা লম্বা জামা, পায়জামা এবং মোজা পরতে পারেন। একটু সচেতন হলে আমরা ডেঙ্গু থেকে মুক্তি পেতে পারি। ইনশাল্লাহ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিকে ডেঙ্গুমুক্ত করতে পারবো।

ইমামদের উদ্দেশে সাঈদ খোকন বলেন, ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে মসজিদে দোয়া করবেন। এ শহর যেন দ্রুত ডেঙ্গুমুক্ত হয়। আল্লাহ ধৈর্যশীল ও নামাজিদের পছন্দ করেন। জুমার নামাজে খুৎবার সময় মুসল্লিদের সচেতনতা করতেও ইমামদের পরামর্শ মেয়র।

তিনি বলেন, ঢাকার বাইরেও ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একমাস আগেও যেখানে মানুষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গুর ব্যাপারে সচেতন ছিল না। এখন সিটি কর্পোরেশনের প্রচেষ্টা ও জনগণের সচেতনতায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমে এসেছে।

(26)

3

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *