হোম অনুসন্ধান অপরাধবার্তা ডেঙ্গু পরীক্ষায় প্রতারণার অভিযোগ, ইবনে সিনার চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা
ডেঙ্গু পরীক্ষায় প্রতারণার অভিযোগ, ইবনে সিনার চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা

ডেঙ্গু পরীক্ষায় প্রতারণার অভিযোগ, ইবনে সিনার চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা

395
0

ডেঙ্গু রোগের পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দিদার হোসেনের আদালতে ঢাকা বারের আইনজীবী রমজান আলী সরকার মামলাটি করেন।

আসামিরা হলেন: ইবনে সিনা হাসপাতালের (ধানমন্ডি শাখা) চেয়ারম্যান, ইবনে সিনা গ্রুপের চেয়ারম্যান, ইবনে সিনা ডায়াগনোস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও কনসালট্যান্ট (হেমাটোলজিস্ট) প্রফেসর কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৫ জুলাই বাদী জ্বর অনুভব করলে ইবনে সিনা হাসপাতালের ধানমন্ডি শাখাতে যান। আউটডোরে পরামর্শ করলে তারা ডেঙ্গু জ্বর হয়েছে কি না তা জানতে এনএসআই এজি এবং সিবিসি পরীক্ষা করানোর পরামর্শ দেন। পরে তিনি ওই পরীক্ষা দুটি করেন।

পরদিন রিপোর্ট সংগ্রহ করে তিনি দেখেন, রক্তের প্লাটিলেট লেভেল ৭৮৪০০০ সিএমএম। রিপোর্ট দেখে বাদী আতঙ্কিত হন। ওই দিনই (২৬ জুলাই) তিনি বাংলাদেশ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে গিয়ে একই পরীক্ষা করান। সেখানে পরীক্ষা করে দেখেন রক্তের প্লাটিলেট লেভেল দুই লাখ সিএমএম। যা সুস্থ এবং স্বাভাবিক মানুষের শরীরে বিদ্যমান থাকে।

বাদী অভিযোগ করেন, একজন সুস্থ মানুষের রক্তের প্লাটিলেট লেভেল দেড় লাখ থেকে সাড়ে ৪ চার লাখ। কিন্তু ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার রক্তের প্লাটিলেট লেভেল ৭৮৪০০০ সিএমএম দেখায়। যা কোন সুস্থ বা অসুস্থ মানুষের ক্ষেত্রেই হতে পারে না। ইবনেসিনার ভুল রিপোর্টের ভিত্তিতে তিনি ওষুধ খেলে শারীরিক, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন এবং জীবননাশেরও আশঙ্কা ছিল।

এসব অভিযোগ করে মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।

(395)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *