হোম অনুসন্ধান অপরাধবার্তা ৫ কোম্পানীর দুধে মিলেছে ক্ষতিকর উপাদান
৫ কোম্পানীর দুধে মিলেছে ক্ষতিকর উপাদান

৫ কোম্পানীর দুধে মিলেছে ক্ষতিকর উপাদান

14
0

প্রথমবার পরীক্ষার পর দ্বিতীয়বার আবারো ৫ কোম্পানির দুধে মিলেছে ক্ষতিকর ৪ ধরনের অ্যান্টিবায়োটিক। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫টি কোম্পানির ৭টি পাস্তুরিত প্যাকেটজাত দুধের একই জায়গা থেকে সংগৃহীত নমুনা এবং খোলা দুধের সংগৃহীত ৩টি নমুনায় অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পরীক্ষা করা হয়। এবারও সবগুলো নমুনাতেই অ্যান্টিবায়োটিক সনাক্ত করা গেছে। অ্যান্টিবায়োটিকের মোট সংখ্যা ছিল ৪টি (অক্সিটেট্রাসাইক্লিন, এনরোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন এবং লেভোফ্লক্সাসিন)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভবিষ্যতেও এই পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষাগুলোর ফলাফল জনস্বার্থে প্রকাশ করা হবে। প্রকাশিত এসব তথ্য সংশ্লিষ্ট দুধ উৎপাদনকারী কোম্পানিগুলোকে নিজেদের ব্যবস্থাপনাগত দুর্বলতা দূর করে পণ্যের গুণগত মান উন্নত করতে সাহায্য করবে।

(14)

tags:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *