হোম অনুসন্ধান অপরাধবার্তা অসুস্থ শ্রমিক ছুটি না পেয়ে কারখানাতেই মৃত্যু
অসুস্থ শ্রমিক ছুটি না পেয়ে কারখানাতেই মৃত্যু

অসুস্থ শ্রমিক ছুটি না পেয়ে কারখানাতেই মৃত্যু

15
0

গাজীপুরের বাঘের বাজারে পলমল গ্রুপের কর্টজ অ্যাপারেলস পোশাক কারখানায় অসুস্থ হয়ে পড়ে আবদুর রব মিয়া (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কারখানাটির একজন প্রোডাকশন ম্যানেজার অসুস্থ ওই শ্রমিকের ছুটির দরখাস্ত ছিঁড়ে ফেলে কাজে যোগ দিতে বাধ্য করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর আধাঘণ্টা পর তার মৃত্যু হয়। বুধবারের (১০ জুলাই) এ ঘটনায় শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত আবদুর রব মিয়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের মৃত নবী হোসেনের ছেলে।

ছুটির ফরম ছিঁড়ে ফেলার বিষয়ে জানতে কারখানার প্রোডাকশন ম্যানেজার শফিউল আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর জোনের ইনচার্জ ইন্সপেক্টর হাবিব ইস্কান্দার জানান, কারখানার শ্রমিক আবদুর রব হৃদরোগী ছিলেন। বুধবার পৌনে ১২টার দিকে কারখানায় কাজ করার সময় তিনি বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। আবদুর রবকে প্রথমে কারখানার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পরে কর্তৃপক্ষ তাকে স্থানীয় আলহেরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুকে ঘিরে নানা গুজব কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

(15)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *