হোম ক্রীড়া দেশে ফিরলেন বাংলাদেশ ক্রিকেট দল
দেশে ফিরলেন বাংলাদেশ ক্রিকেট দল

দেশে ফিরলেন বাংলাদেশ ক্রিকেট দল

7
0

দুই মাসের লম্বা সফর শেষে দেশে ফিরলো বাংলাদেশ দল। সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় আগে ভাগেই দেশে ফিরলো টাইগাররা।

রোববার (৭ জুলাই) বিকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ৫টা ২০ মিনিটে অবতরণ করে ক্রিকেটারদের বহনকারী ফ্লাইট। এমিরেটসের ফ্লাইটটি ক্রিকেটারদের নিয়ে দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে।

তবে এই বহরে সব ক্রিকেটার ফেরেননি। বিশ্বকাপে দাপট দেখানো অলরাউন্ডার সাকিব আল হাসান থেকে গেছেন ইংল্যান্ডে। লন্ডনে পরিবার নিয়ে কিছুদিন ছুটি কাটিয়ে ফিরবেন তিনি।

ফেরেননি মেহেদী হাসান মিরাজও। বিশ্বকাপের আগেই বিয়ে করা এই ক্রিকেটারের নববধূ বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ড যান। মিরাজও তাই স্ত্রীকে নিয়ে ছুটির আমেজে কিছু সময় কাটাবেন ইংল্যান্ডে। রয়ে গেছেন সাব্বির রহমান ও লিটন দাসও। এই চারজন ছাড়া বাকি ১১ ক্রিকেটার দেশে ফিরেছেন।

আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ড বিশ্বকাপ খেলতে গত ১ মে দেশ ছাড়ে টাইগাররা।

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *