fbpx
হোম রাজনীতি ‎গণভোটের রায়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে ‎- জাস্টিস ফর জুলাই মুভমেন্ট
‎গণভোটের রায়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে ‎- জাস্টিস ফর জুলাই মুভমেন্ট

‎গণভোটের রায়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে ‎- জাস্টিস ফর জুলাই মুভমেন্ট

0

গণভোটের রায়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, প্যাট্রিয়টস অব বাংলাদেশ ( ইউএসএ) ও বাংলাদেশ ফোরাম (ইউএসএ)
‎‎নিউইয়র্কের স্থানীয় সময় গত রোববার, বিকাল ৪ টায়, গণভোটের রায় বাস্তবায়ন ও ‘মব’ নৈরাজ্য বন্ধের দাবীতে দেশপ্রেমিক জনতার সমাবেশে প্রবাসী নেতৃবৃন্দ এসব কথা বলেন।

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা যুক্তরাষ্ট্র শাখার  সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেন, জুলাই সনদ বাস্তবায়ন  না হলে দেশে আবারও ভারত নিয়ন্ত্রিত সরকার জনগণের উপর শোষণ ও নির্যাতন চালাবে। জনগণের বাকস্বাধীনতা থাকবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকি মুখে পড়বে। বাংলাদেশের সাংস্কৃতির উপর দিল্লি নগ্ন হস্তক্ষেপ চালাবে।

‎প্যাট্রিয়টস অব বাংলাদেশের সভাপতি আবদুল কাদের বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের জনগণের ন্যায়, অধিকার, গণতন্ত্র ও মর্যাদার সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। এই আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রবাসী বাংলাদেশিরা আজ ঐক্যবদ্ধ। তাদের আহ্বান ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং জনগণের রায়ের প্রতি পূর্ণ সম্মান।
জেএসএফের চেয়ারম্যান হাজী আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ সরকার ভারতের কথা মতো দেশ  শাসন করছে। ‘মব’ করে জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিচ্ছে। প্রবাসী ভাই বোনদের প্রয়োজন আরেকটি ফ্যাসিবাদ সৃষ্টির আগেই এখন বাংলাদেশে সরকারের  চলমান রাষ্ট্রীয় নৈরাজ্য, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়ে তোলা।

‎অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, কমিউনিটি ব্যক্তিত্ব এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ ফোরামের চেয়ারমান সাংবাদিক দীপু চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ হাসিব উদ্দিন, মোঃ শিফাত আহমেদ, মোঃ হালিম তালুকদার, মোঃ রহমতুল্লা, মোঃ আজিজুর রহমান, মোঃ নুরুল ইসলাম, মোঃ জাবেদ উদ্দিন, মোঃ জাহিদ হোসেন, মোঃ দীপন গাজী, মোঃ রেজাউল করিম, মো. আহমেদ, মীর মাসুম আলী, মিসেস সাহানা মাসুম, মোঃ জাহেদ আহমেদ, মোঃ রকিব মিয়া, মোঃ রনি চৌধুরী, আফরোজা বেগম, মোঃ লিটন মজুমদার, মোঃ জুবায়ের হোসেন. ⁠এমদাদ দিপু,
‎মো. আব্দুল কাদির প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *