fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মঞ্চ ২৪-এর বিবৃতি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মঞ্চ ২৪-এর বিবৃতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মঞ্চ ২৪-এর বিবৃতি

0

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাসের বাধ্যবাধকতা বাতিল করার সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে আধিপত্যবাদবিরোধী অরাজনৈতিক প্রেসার গ্রুপ মঞ্চ ২৪।

শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। সেই শিক্ষাব্যবস্থার পরিচালনা ও তদারকির গুরুত্বপূর্ণ দায়িত্ব যাদের হাতে থাকবে, তাদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা না রাখা অত্যন্ত দুঃখজনক ও অযৌক্তিক সিদ্ধান্ত। এটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় অদক্ষতা, অনিয়ম এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে বলে আমরা আশঙ্কা করছি।
একটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি শুধু প্রশাসনিক পদ নয়; এটি শিক্ষার মান, নীতি ও পরিবেশ রক্ষার সাথে সরাসরি সম্পৃক্ত একটি দায়িত্বশীল অবস্থান। সেখানে ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতার শর্ত তুলে দেওয়া শিক্ষার মান উন্নয়নের পরিবর্তে শিক্ষাব্যবস্থাকে আরও দুর্বল করার শামিল।
মঞ্চ ২৪ মনে করে, এই সিদ্ধান্তের ফলে যোগ্যতা ও দক্ষতার পরিবর্তে প্রভাব, অর্থ ও স্থানীয় ক্ষমতার ভিত্তিতে অনেক অযোগ্য ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনায় যুক্ত হওয়ার সুযোগ পাবে, যা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হবে।

অতএব, আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি—এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক রাখার বিধান পুনর্বহাল করা হোক।
শিক্ষাব্যবস্থাকে দুর্বল করার মতো যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের সচেতন নাগরিকসমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ারও আহ্বান জানাচ্ছে মঞ্চ ২৪।

 

বার্তা প্রেরক
ফাহিম ফারুকী
আহ্বায়ক মঞ্চ ২৪

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *