fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা কোরআনের পাখিদের জন্য ভালোবাসার উপহার
কোরআনের পাখিদের জন্য ভালোবাসার উপহার

কোরআনের পাখিদের জন্য ভালোবাসার উপহার

0

ডোমারের চিলাহাটিতে দারুন কুরআন নাজিরিয়া একাডেমিতে আর্ন এন্ড লাইভ-এর কার্পেট প্রদানমানবিকতা আর শিক্ষার প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লাইভ। সংগঠনটির সহযোগিতায় নীলফামারীর চিলাহাটি দারুন কুরআন নাজিরিয়া একাডেমির শিশু শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে প্রদান করা হয়েছে নরম ও দৃষ্টিনন্দন কার্পেট।

এই উপহার পেয়ে আনন্দে মুখর হয়ে ওঠে মাদ্রাসার ছোট্ট “কোরআনের পাখিরা”। দীর্ঘক্ষণ কোরআন অধ্যয়নের সময় মেঝেতে বসে কষ্ট পাওয়ার দিন যেন শেষ হলো। নতুন কার্পেট তাদের পড়াশোনার পরিবেশকে করেছে আরও আরামদায়ক ও মনোরম।মাদ্রাসার সম্মানিত হুজুর নাজির আহমেদ অনুভূতি প্রকাশ করে বলেন, “শিশুদের জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে এবং মনোবল দৃঢ় হয়। এতিম ও অল্পবয়সী শিশুদের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রচেষ্টার জন্য আমরা আর্ন এন্ড লাইভ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

নীলফামারী জেলা স্বেচ্ছাসেবী মোকাদ্দাস হোসেন বলেন, “শিশুদের জন্য ছোট একটি সহযোগিতাও তাদের জীবনে বড় প্রভাব ফেলতে পারে। আমরা চাই তারা শিক্ষা গ্রহণের পাশাপাশি আনন্দেও ভরে উঠুক। এই কার্পেট তাদের কোরআন শিক্ষার পথকে আরও সহজ করবে।”এ সময় উপস্থিত ছিলেন আর্ন এন্ড লাইভ রংপুর জেলার বিভাগীয় প্রতিনিধি ফুয়াদ শাহরিয়া, স্বেচ্ছাসেবী মোকাদ্দেস হোসেন, অনিক, আলামিন, ওয়াহিদুলসহ আরও অনেক মানবিক মানুষ। উপস্থিত সকলে এই উদ্যোগকে সময়োপযোগী ও অনুকরণীয় বলে অভিহিত করেন।

কার্পেট পেয়ে উচ্ছ্বাস লুকাতে পারেনি শিশুরাও।
ছোট্ট সাইফুল ইসলাম আনন্দের সাথে জানায়, “এখন আর মাটিতে বসে পড়তে হবে না। কার্পেটে বসে পড়া অনেক আরাম।”

অন্যদিকে নূরজাহান আক্তার বলে, “আমাদের জন্য এত সুন্দর উপহার এনেছে- এতে আমরা খুব খুশি। এখন কোরআন পড়া আরও ভালো লাগবে।”

আর্ন এন্ড লাইভ-এর এই মানবিক উদ্যোগ শুধু একটি উপহার নয়-এটি শিশুদের ভবিষ্যতের পথে ভালোবাসা ও অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত। স্বেচ্ছাসেবীরা আশাবাদ ব্যক্ত করেন, আগামীতেও শিক্ষা ও মানবকল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *