হোম সংবাদ ২৪ ঘন্টা মানসিক ভা রসাম্য হারিয়ে দেশে ফিরলেন সৌরভ, খুঁ জছে পরিবারকে
মানসিক ভা রসাম্য হারিয়ে দেশে ফিরলেন সৌরভ, খুঁ জছে পরিবারকে

মানসিক ভা রসাম্য হারিয়ে দেশে ফিরলেন সৌরভ, খুঁ জছে পরিবারকে

0
0

মানসিক ভারসাম্য হারিয়ে সৌদি আরব থেকে ফিরেছেন মোহাম্মদ সৌরভ নামের এক যুবক। আজ সোমবার (১৪ জুলাই) ভোর ৫টায় সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সৌরভের গ্রামের বাড়ি বরিশাল।
জানা গেছে, সৌদি আরবে তিনি জেলখানায় আটক ছিলেন এবং সেখানেই তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লক্ষ্যহীন ঘোরাফেরা প্রথমে নজরে আসে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের। পরে তারা সৌরভকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন এবং তার পরিবারের সন্ধান ও নিরাপদ আশ্রয়ের বিষয়ে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের সহায়তা চান। মানসিকভাবে বিপর্যস্ত সৌরভ তার সব ডকুমেন্ট হারিয়ে ফেলেছেন। তার কাছে আছে কেবল সৌদিয়া বোর্ডিং পাসে লেখা একটি নাম মোহাম্মদ সৌরভ।
ব্র্যাকের সহায়তায় তাকে আপাতত আশ্রয় দেওয়া হয়েছে আশকোনার ব্র্যাক লার্নিং সেন্টারে। সেখানে তিনি বিশ্রামে আছেন। তবে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার।
ব্রাক মাইগ্রেশন সেন্টারের ম্যানেজার মো. আল আমিন নয়ন বলেন, ‘আমরা সকলকে মানবিক সহায়তায় এগিয়ে আসার অনুরোধ জানাই।
যদি কেউ এই মানুষটিকে চিনে থাকেন, তাঁ পরিবারের সদস্য বা আত্মীয় হয়ে থাকেন, অথবা কোনো তথ্য জানেন অনুগ্রহ করে 01712197854 এই নাম্বারে আমাদের দ্রুত জানান। একজন মানুষের ঘরে ফেরার গল্প হতে পারে আপনার একটি শেয়ার, আপনার একটি খোঁজ। আমরা আশাবাদী, এই বিপন্ন প্রবাসী ভাইটি আবার ফিরে পাবেন তার আপন ঠিকানা, ফিরে পাবেন পরিবারের উষ্ণতা।’

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *