fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা যুক্তরাষ্ট্রকে ‘টাইট’ দেওয়ার উপায় খুঁজতেই ভিয়েতনামে জিনপিং
যুক্তরাষ্ট্রকে ‘টাইট’ দেওয়ার উপায় খুঁজতেই ভিয়েতনামে জিনপিং

যুক্তরাষ্ট্রকে ‘টাইট’ দেওয়ার উপায় খুঁজতেই ভিয়েতনামে জিনপিং

0

যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে ‘টাইট’ দিতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলার জন্যই শি জিনপিং ভিয়েতনাম সফর করেছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সফরের শুরুতে স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছান শি। হ্যানয়ের বৈঠক শেষেই এ সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানান ট্রাম্প। চলতি সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের প্রতিবেশী ৩টি দেশে সফর শুরু করেন চীনের প্রেসিডেন্ট। শি জিনপিং মঙ্গলবার (১৫ এপ্রিল) ভিয়েতনামের প্রয়াত বিপ্লবী নেতা হো চি মিনকে শ্রদ্ধা জানান। হ্যানয় সফরের শেষ দিন ছিল আজ। এরপর তিনি যাবেন মালয়েশিয়ায়। এরপর যাবেন কম্বোডিয়াতে। মূলত, ট্রাম্পের ট্রাম্পের অস্থির শুল্কনীতির বিপরীতে নিজেদের স্থিতিশীল বিকল্প হিসেবে তুলে ধরতে এই দেশগুলো সফর করছেন চীনা প্রেসিডেন্ট।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চীনা প্রেসিডেন্ট সোমবার তার দেশ ও ভিয়েতনামের প্রতি যুক্তরাষ্ট্রের ‘একতরফা আধিপত্যের বিরোধিতা এবং বিশ্ব মুক্ত বাণিজ্য ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার’ আহ্বান জানিয়েছেন। শি’র আহ্বানের কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ভিয়েতনামের নেতাদের সঙ্গে শি’র বৈঠক যুক্তরাষ্ট্রের ক্ষতি করার লক্ষ্যে করা হয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমি চীনকে দোষ দিই না। আমি ভিয়েতনামকেও দোষ দিই না। আমি দেখলাম, তারা আজ বৈঠক করছে, এবং এটি চমৎকার। এটি একটি সুন্দর বৈঠক…যেন তারা ভাবছে, কীভাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলতে পারি।’ এই ‘বিপদে ফেলতে পারি’ বোঝাতে গিয়ে ট্রাম্প ‘screw’ শব্দটি ব্যবহার করেন। ইংরেজি ভাষায় এই শব্দ ব্যবহার করে গালি দেওয়ার অর্থ কারও সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন।
গতকাল সোমবার চীন ও ভিয়েতনাম ৪৫টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে—সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ নৌ টহল এবং রেলপথের উন্নয়ন অন্যতম। শি ভিয়েতনামের শীর্ষ নেতা তো লামের সঙ্গে বৈঠকের সময় বলেন, দুই দেশ ‘ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে…এবং একসঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাওয়া উচিত।’
মঙ্গলবার শি জিনপিং মালয়েশিয়া যাবেন ৩ দিনের সফরে। এরপর তিনি কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। বেইজিং বলেছে এই সফর বৃহত্তর অঞ্চলের জন্য ‘গুরুত্বপূর্ণ’।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *