fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা মতিঝিল বিআরটিসি ডিপোতে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকের উপর হামলা
মতিঝিল বিআরটিসি ডিপোতে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকের উপর হামলা

মতিঝিল বিআরটিসি ডিপোতে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকের উপর হামলা

0

বিআরটিসি মতিঝিল ডিপোতে যাওয়ার কর্মসূচি তারিখ: ২৪ মার্চ ২০২৫ সময়: দুপুর ১২.৩০টা প্রিয় সহকর্মীবৃন্দ! গত ২০শে মার্চ ঈদুল ফিতর উপলক্ষে বিআরটিসির প্রস্ততি বিষয়ে ইন্টারভিউ নিতে গেলে ঢাকা মেইল এর দুইজন মাল্টিমিডিয়া রিপোর্টার এর উপর হামলা চালায় এবং ফোন, মানিব্যাগ, আইডি কার্ড, পাওয়ার ব্যাংকসহ সবকিছু মারধর করে নিয়ে নেয় বিআরটিসি মতিঝিল ডিপোর কর্মচারীরা(ইকবাল সহ ৮-১০ জনের মতো সরাসরি হামলায় জড়িত ছিল, সিসিটিভি ফুটেজ দেখে পরিচয় নিশ্চিত হওয়া যাবে)। বিষয়টি জানার পরও এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তারা ঘটনাস্থলে একদম শেষে উপস্থিত হওয়া দুই আনসার সদস্যের উপর দায় চাপিয়ে দায় এড়াতে চাচ্ছে অথচ তাদের কোনো দোষ ছিল না এবং তাদেরকে বেধে রাখা অমুক তমুক নির্দেশ দিলেও তারা ভালো আচরণ করার চেষ্টা করেছেন। হামলায় জড়িত ম্যানেজার নিজেও, তার নির্দেশে তার অফিস কক্ষেই এই দুই প্রতিনিধির আঙ্গুলের ছাপ নিয়ে হামলার ভিডিও ডিলেট করা হয়, সে কোনো প্রকার তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে উল্টো ধমকাতে থাকে এবং এই দুই প্রতিনিধিকে আধাঘন্টারও বেশি সময় অফিস কক্ষে আটকে রাখা হয়। মাঝখানে দুইদিন সরকারি ছুটি হওয়ায় আমরা আমাদের সহকর্মীদের পাশে দাঁড়াতে পারিনি। আগামীকাল আমরা দুপুর ১২.৩০টার সময় মতিঝিল বাস ডিপোতে যেতে চাচ্ছি এবং গত ২০ শে মার্চ দুপুর ১.৩০ টা থেকে ২.২০টা পর্যন্ত কী কী ঘটেছে সিসিটিভি ফুটেজ দেখতে চাচ্ছি। আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *