হোম জাতীয় ফে ব্রু য়া রি থেকে আর্থিক সহায়তা পাবে আন্দোলনে নিহতের পরিবার: উপদেষ্টা নাহিদ
ফে ব্রু য়া রি  থেকে  আর্থিক সহায়তা পাবে আন্দোলনে নিহতের পরিবার: উপদেষ্টা নাহিদ

ফে ব্রু য়া রি থেকে আর্থিক সহায়তা পাবে আন্দোলনে নিহতের পরিবার: উপদেষ্টা নাহিদ

0
0

ফেব্রুয়ারি থেকে জুলাই আন্দোলনে নিহতের পরিবারের সদস্যরা আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ফেব্রুয়ারির শুরুতে এ কার্যক্রম চালু হবে বলেও জানান তিনি।
শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার কবরস্থানে কবর জিয়ারতের পর নিহতদের স্বজনদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
কবর জিয়ারতের পর জুলাই-আগস্টে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন উপদেষ্টা। এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে।’
রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত পরিচয়ের শহীদদের শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান উপদেষ্টা নাহিদ।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদদের তালিকা প্রকাশ করা হয়েছে। চলতি অর্থবছরে প্রত্যেক শহীদ পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়া হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ১৫ হাজার আহতের চিকিৎসায় অনুদান হিসেবে ১৫০ কোটি টাকা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

 

 

 

 

ইত্তেফাক

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *