fbpx
হোম জাতীয় বিস্ফোরণের শব্দে কাঁপছে শাহপরীর দ্বীপ
বিস্ফোরণের শব্দে কাঁপছে শাহপরীর দ্বীপ

বিস্ফোরণের শব্দে কাঁপছে শাহপরীর দ্বীপ

0

নাফ নদীর ওপারে মিয়ানমার থেকে আসা বিস্ফোরণের শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ। গতকাল বুধবার রাত থেকেই ভেসে আসছে ভারী বিস্ফোরণের বিকট শব্দ। আজ বৃহস্পতিবার দুপুরেও বিরতিহীনভাবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দ্বীপের বাসিন্দা আব্দুর রহমান বলেন, বুধবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত ওপারে মিয়ানমারের রাখাইনের মংডুর মুন্নী পাড়া বড়ডেইল এলাকা থেকে বিস্ফোরণের ও ভারী গোলার আওয়াজ এপারে আসছে। গতকাল রাত থেকে মানুষ নির্ঘুম রাত পার করেছে।
তিনি আরও বলেন, গতকাল থেকে নাফ নদীতে মিয়ানমার জলসীমায় একটি যুদ্ধজাহাজ দেখা গেছে। এটি থেকে ছোঁড়া হচ্ছে গুলি।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম বলেন, রাতভর সীমান্তের ওপার থেকে গোলাগুলির বিকট শব্দ আসছে। সকালেও থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অপরদিকে গত ৫, ৮ ও ১১ জুন মিয়ানমার সীমান্ত থেকে সেন্ট মার্টিন গামী ও টেকনাফগামী বাংলাদেশি ট্রলার ও স্পিডবোটে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছিল।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ফেব্রুয়ারির শুরু থেকেই জান্তা সেনা ও আরাকান আর্মির মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করে। বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের তীব্রতার কারণে জান্তা সৈন্যদের পিছু হটতে হয়েছিল এবং অনেকে বাংলাদেশে পালিয়ে আসে। আরাকান আর্মি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যের বিস্তীর্ণ এলাকা দখল করেছে এবং রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় লড়াই অব্যাহত রয়েছে।

 

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *