fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরি
বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরি

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরি

0

বগুড়া শহরের মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ জুন) রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটে।
আইএফআইসি ব্যাংকের শাখা ম্যানেজার ফাহমিদা ফিরোজ জানান, বুধবার ব্যাংককিং কার্যক্রম শেষ করে সিন্দুকে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা রেখে যায়। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ব্যাংকে এসে সিন্দুক ভাঙা দেখে চুরির বিষয়টি নজরে আসে।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, প্রাথমিকভাবে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরির কথা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। তিনি বলেন, বুধবার ব্যাংকের সিন্দুকে টাকা রেখে চলে যায় কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে এসে দেখে সিন্দুক ভেঙে টাকা নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে মাটিডালী এলাকায় দ্বিতল ভবনের উপর তলায় এ শাখা থাকলেও রাতে কোনো নৈশ প্রহরি ছিল না। এই ব্যাংকে ম্যানেজারসহ দুই কর্মকর্তা আর দুই কর্মচারি মিলে চারজন এখানে কর্মরত। তবে এখানে ব্যাংকের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *