হোম অনুসন্ধান অপরাধবার্তা সিঁধ কেটে ঘরে ঢুকে অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা
সিঁধ কেটে ঘরে ঢুকে অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

সিঁধ কেটে ঘরে ঢুকে অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

0
0

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যাটারিচালিত অটোরিকশাচলককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আলম মিয়া (৪৫)। তিনি একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রী জহুরা বেগম মেয়েকে নিয়ে বাবার বাড়িতে যাওয়ায় গতকাল রাতে বাড়িতে একাই ছিলেন ব্যাটারিচালিত অটোরিকশাচলক আলম মিয়া। গভীর রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে কুপিয়ে তাঁকে হত্যা করেছে। ঠিক কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি।
নিহত আলম মিয়ার ভাতিজি রিমা আক্তার বলেন, গতকাল রাত তিনটার দিকে তাঁর চাচার ঘর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। পরে তাঁর মাকে সঙ্গে নিয়ে চাচার ঘরে গিয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া পাননি তাঁরা। বিদ্যুৎ না থাকায় মুঠোফোনের আলো জ্বালিয়ে দেখতে পান, ঘরের দরজা খোলা। তাঁর চাচা আলম মিয়া বিছানায় পড়ে আছেন। গলা থেকে রক্ত ঝড়ছে। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন আসার কিছুক্ষণ পরই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ধারালো অস্ত্র দিয়ে আলম মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *