হোম অন্যান্য মাত্র ১৫ বছর বয়সে নিজের ফ্ল্যাট কিনলেন অভিনেত্রী
মাত্র ১৫ বছর বয়সে নিজের ফ্ল্যাট কিনলেন অভিনেত্রী

মাত্র ১৫ বছর বয়সে নিজের ফ্ল্যাট কিনলেন অভিনেত্রী

0
0

অভিনেত্রী রুহানিকা ধাওয়ান। মাত্র ১৫ বছর বয়সে নিজের ফ্ল্যাট কিনেছেন তিনি। প্রথম ধারাবাহিক ইয়ে হে মোহাব্বতে দিব্যাঙ্কা ত্রিপাঠীর মেয়ের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তার ক্যারিয়ার।

এরই মধ্যে পৌঁছে গেছেন সাফল্যের শিখরে। নামডাকের সঙ্গে প্রচুর অর্থেরও মালিক হয়েছেন তিনি। সেই অর্থ দিয়ে কিনেছেন নিজের নামে ফ্ল্যাট।

সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করেছেন এ অভিনেত্রী। তিনি লিখেছেন, নিজের একটা বাড়ি কেনা তার ও তার পরিবারের স্বপ্ন ছিল। তবে বাড়ি কেনার কৃতিত্ব দিয়েছেন মাকে।

তিনি লেখেন, মা যে কীভাবে টাকা জমাতেন ও সেই টাকা ডবল করে দিতেন, তা শুধু তিনিই জানেন।

রুহানিকা লেখেন, এখানে থামার পাত্রী তিনি নন। এটা সবে শুরু। স্বপ্ন পূরণ করতে আরও অনেক বেশি কাজের ইচ্ছে প্রকাশ করেছেন রুহানিকা।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *