হোম রাজনীতি পুলিশের হেফাজতে মৃত্যু মেনে নেয়া যায় না: জিএম কাদের
পুলিশের হেফাজতে মৃত্যু মেনে নেয়া যায় না: জিএম কাদের

পুলিশের হেফাজতে মৃত্যু মেনে নেয়া যায় না: জিএম কাদের

0
0

লালমনিরহাটে পুলিশের হেফাজতে রবিউল ইসলাম নামে এক যুবকের মৃত্যুতে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম (গোলাম মোহাম্মদ) কাদের এমপি।

তিনি শনিবার এক বিবৃতিতে নিহত রবিউলের আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, পুলিশের হেফাজতে রবিউলের মৃত্যু মেনে নেয়া যায় না। নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ অনুযায়ী পুলিশের নির্যাতনে রবিউলের মৃত্যু হলে অবশ্যই দায়ী ব্যক্তিকে বিচারের মুখোমুখি হতে হবে।

অপরাধীকে কোনভাবেই ছেড়ে দেয়া যাবে না। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রবিউলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *