হোম ক্রীড়া রশিদ খানের বড় স্বপ্ন অন্যকিছু
রশিদ খানের বড় স্বপ্ন অন্যকিছু

রশিদ খানের বড় স্বপ্ন অন্যকিছু

0
0

ছোট দেশের বড় তারকা রশিদ খান। বিশ্বের আনাচে-কানাচে খেলার জন্য চষে বেড়ালেও এখনো নিজ দেশ আফগানিস্তানের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি এই লেগ স্পিনার। খেলবে কীভাবে? যুদ্ধবিধ্বস্ত হওয়ায় আইসিসি তাদের আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতি দেয়নি।

তবে রশিদ খান স্বপ্ন দেখেন, একদিন নিজ দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। আতিথ্যেয়তা দিতে চান বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো দলকে। আর সেটি হবে বিশ্বকাপ জেতার চেয়েও বড় কিছু। এমনটাই জানালেন এই স্পিন জাদুকর।

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে রশিদ খান বলেন, ‘দেশের মাটিতে খেলা আমার সবচেয়ে বড় স্বপ্ন। বিশ্বকাপ জয়ের চেয়েও এটা বড় স্বপ্ন। আজ হোম কন্ডিশনে খেলা বাংলাদেশ দলকে সমর্থন জানাতে দেখলাম দর্শকদের। এটা অন্যরকম অনুভূতি। আমি নিজ দেশেই এই অনুভূতিটা পেতে চাই।’

এটা প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন জানিয়ে তিনি বলেন, ‘বিশেষ করে আফগানিস্তানের জন্য। বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো একটি দলকে আপনারা আতিথেয়তা দিচ্ছেন। আশা করি এটা একসময় হবে। কারণ, আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি।’

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *