হোম ক্রীড়া জাভির জন্মদিনে বার্সেলোনায় লিওনেল মেসি
জাভির জন্মদিনে বার্সেলোনায় লিওনেল মেসি

জাভির জন্মদিনে বার্সেলোনায় লিওনেল মেসি

0
0

আর্জেন্টিনার জাতীয় দলে খেলার সূচি না থাকার অবসরে বার্সেলোনায় সাবেক সতীর্থ জাভির জন্মদিন পালনের সুযোগ হাতছাড়া করেননি লিওনেল মেসি। অবশ্য দলের নির্বাচন প্রক্রিয়া বন্ধ থাকার সুবাদে বেশ কয়েকজন খেলোয়াড়ই অবকাশ যাপনের সুযোগ পেয়েছেন।

বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ জাভির ৪২ তম জন্মদিন। এ উপলক্ষে  রাতেই স্পেনের একটি রেস্টুরেন্টে এসে হাজির হন মেসি। খবর ফ্যান ক্লাব বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইট।

জাভির জন্মদিন পালনের সময় মেসির সঙ্গে ছিলেন বার্সেলোনার দুই ফুটবলার জর্দি আলবা ও সার্জিও বুসকেটস।

মেসি গত আগস্ট মাসে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন। কাতালুনিয়া থেকে বিদায়ের পর অবশ্য শহরটির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়নি মেসির। তাই তো এখনও সুযোগ পেলেই চলে আসেন বার্সেলোনায়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *