হোম জাতীয় ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ
ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ

ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ

0
0

বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। নগরীর সদর রোড বিবিরপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে রোববার দুপুর ১২টায় সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর ছাত্রদল।

এতে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা অংশ নেয়। পরে একটি মিছিল বের হয়। মিছিলটি বিবিরপুকুরপাড় অতিক্রমকালে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় প্রথমে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হলেও পরে পুলিশি বেষ্টনীতে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এর আগে ছাত্র সমাবেশে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম রনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমিটির সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাহফুজুল আলম মিঠু।

সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ও গণতন্ত্র ফিরেয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *