fbpx
হোম রাজনীতি খালেদা জিয়াকে বিদেশে পাঠানো সরকারের প্রায়োরিটি নয়: আইনমন্ত্রী
খালেদা জিয়াকে বিদেশে পাঠানো সরকারের প্রায়োরিটি নয়: আইনমন্ত্রী

খালেদা জিয়াকে বিদেশে পাঠানো সরকারের প্রায়োরিটি নয়: আইনমন্ত্রী

0
কাউকে বিদেশে পাঠানো হবে কি হবে না সেটা বড় বিষয় নয়, জনগণের কাছে সেবা পৌঁছে দেয়াই সরকারের লক্ষ্য। এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রবিবার সকালে, সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, কাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে আর কাকে পাঠানো হবে না, এটা সরকারের কাছে এখন প্রায়োরিটি না। সরকারের প্রায়োরিটি জনগণের সেবা করা। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে না বলা দেয়া হয়েছে আইন মন্ত্রণালয় থেকে। কারণ এর আইনি কোনও সুযোগ নাই। এখন বাকিটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।

তিনি বলেন, সরকারের কাছে এখন চ্যালেঞ্জ হলো জনগণের সেবা করা। এটাই এত বছরে করে আসছে সরকার। পাঁচ বছর মেয়াদ শেষ হলে যারা জনগণের সেবা করেছে, তাদেরই আবার ভোট দিয়ে নির্বাচিত করবে মানুষ। যারা নিজেদের সেবা নিয়ে ব্যস্ত ছিল, তাদের নির্বাচিত করবে না।

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বিএনপিকে আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির উচিত নিজেদের যা কিছু বলার তা সংলাপে অংশ নিয়ে বলা। তাহলে তাদের যেসব প্রশ্ন আছে সেগুলোর উত্তর পাবে তারা। যা তাদের জন্য ভালো হবে। সংলাপ সফল হবে নাকি ব্যর্থ, সেটা সংলাপ শেষ হওয়ার পর রাষ্ট্রপতির মতামত পেলে তখনই জানা যাবে। এখন যারা এটা বলছে সেটা তাদের মনগড়া কথা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *