হোম সংবাদ ২৪ ঘন্টা ফোনালাপে উসকানি: আমীর খসরুর বিরুদ্ধে চার্জশিট
ফোনালাপে উসকানি: আমীর খসরুর বিরুদ্ধে চার্জশিট

ফোনালাপে উসকানি: আমীর খসরুর বিরুদ্ধে চার্জশিট

0
0

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দুজনের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তিন বছর আগে নিরাপদ সড়ক চাই আন্দোলনে ফোনালাপের মাধ্যমে উসকানির অভিযোগে করা এক মামলায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। 

অভিযুক্ত আরেকজন হলেন মিলহানুর রহমান। একই অভিযোগে আমীর খসরুর নামে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে মামলা দুটির প্রতিবেদন জমা দেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় গুহ।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান।  তিনি জানান, আমীর খসরুসহ দুজন আসামির নামে বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। আরেকজন হলেন, মিলহানুর রহমান। তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় দুজনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়।  অভিযোগপত্রগুলো গ্রহণের শুনানির জন্য তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

২০১৮ সালের ৪ আগস্ট তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭(২) এবং বিশেষ ক্ষমতা আইনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা দুটি করেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *