হোম রাজনীতি বিএনপি নেতারা আইন-আদালতের তোয়াক্কা করে না: কাদের
বিএনপি নেতারা আইন-আদালতের তোয়াক্কা করে না: কাদের

বিএনপি নেতারা আইন-আদালতের তোয়াক্কা করে না: কাদের

0
0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আইন-আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার বলে বক্তব্য দিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে তারা দেশের আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না।

বৃহস্পতিবার সকালে সেতুমন্ত্রীর বাসভবনে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

বেগম জিয়ার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে আইন নয়,এই অবৈধ সরকার বাধা, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘সরকার যদি অবৈধই হয় তাহলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন?

তিনি আরও বলেন,  ‘এই সরকার অবৈধই বা কি করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছ।

ঢাকা সিটিতে বেশকিছু পরিবহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার যে সিদ্ধান্ত, তা বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিবহন মালিক শ্রমিকদের আবারও অনুরোধ করে বলেন, ‘শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *