হোম অনুসন্ধান অপরাধবার্তা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন
মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন

0
0

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলায় আদালতে অভিযোগ গঠন (চার্জ) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত অভিযোগ শুনে আগামী ১৪ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রশিকিউটর (পিপি) রাকিবুজ্জামান রকিব বলেন, ‘কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। সেই মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে পুলিশ প্রহরায় নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসা হয়েছে। আদালতের কার্যক্রম শেষে তাকে আবার সেই কারাগারেই প্রেরণ করা হয়েছে।’

মামলার এজাহারে বলা হয়েছে, শহীদুল ইসলামের সাথে ঝর্ণার দাম্পত্য জীবন সুখে-শান্তিতে অতিবাহিত হচ্ছিল। তাদের ১৭ ও ১৩ বছর বয়সী দুই সন্তান আছে। স্বামীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ২০০৫ সালে মামুনুল হকের সাথে ঝর্ণার পরিচয় হয়। তাদের বাসায় অবাধ যাতায়াত থাকার সুবাধে ছোটখাটো সাংসারিক মতানৈক্যের মধ্যে মামুনুল সুকৌশলে প্রবেশ করে স্বামী-স্ত্রী মধ্যে দূরত্ব তৈরি করতে থাকেন। সাংসারিক টানাপড়েনের এক পর্যায়ে মামুনুলের ‘কুপরামর্শে’ ২০১৮ সালের ১০ আগস্ট শহীদুলের সাথে তার বিচ্ছেদ হয়।

জান্নাত এজাহারে অভিযোগ করেন, বিচ্ছেদের পর তার অসহায়ত্বের সুযোগ নিয়ে মামুনুল হক তাকে ঢাকায় আসার জন্য ‘প্ররোচিত’ করেন। ঢাকায় আসার পর তার পরিচিত বিভিন্ন অনুসারীর বাসায় রেখে মামুনুল নানাভাবে তাকে ‘কুপ্রস্তাব’ দেন। এর ধারাবাহিকতায় মামুনুলের পরামর্শে কলাবাগানে এক বাসায় সাবলেট থাকতে শুরু করেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে এবং অসহায়ত্বের সুযোগ নিয়ে মামুনুল হক তার সাথে শারীরিক সম্পর্কও করেছেন। কিন্তু বিয়ের কথা বললে মামুনুল করছি, করব বলে সময়ক্ষেপণ করতে থাকেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *