হোম জাতীয় ‘বিএনপি সকালের স্নিগ্ধ আলোয় দেখে সন্ধ্যার অন্ধকার’
‘বিএনপি সকালের স্নিগ্ধ আলোয় দেখে সন্ধ্যার অন্ধকার’

‘বিএনপি সকালের স্নিগ্ধ আলোয় দেখে সন্ধ্যার অন্ধকার’

0
0

বিএনপি নেতারা সর্বত্র নৈরাজ্য দেখতে পান উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা দেশের ভালো কিছু দেখতে পায় না।  বিএনপি সকালের স্নিগ্ধ আলোয় দেখে সন্ধ্যার অন্ধকার, তারা এতটাই একচোখা যে, গত একযুগের বেশি সময় সরকারের একটা ভালো কাজও দেখতে পাননি।

ওবায়দুল কাদের রোববার সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়েছে। বিএনপি নেতারা বলেছেন চতুর্দিকে শ্বাসরুদ্ধকর অবস্থা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, হঠকারী রাজনীতি এবং ধর্মান্ধ ও ক্ষমতালোভী নেতৃত্ব বিএনপিকে আজ কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দেশের প্রতিটি খাতে এসেছে ইতিবাচক পরিবর্তন এবং সমৃদ্ধির অগ্রযাত্রা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন এ অবস্থায় দেশের মানুষ বিএনপির অপরাজনীতির পরিবর্তন চায়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *