হোম অন্যান্য রাজধানীর গুলশানে আবাসিক ভবনে আগুন
রাজধানীর গুলশানে আবাসিক ভবনে আগুন

রাজধানীর গুলশানে আবাসিক ভবনে আগুন

0
0

রাজধানীর গুলশান-২ নম্বরে পিংক সিটির পাশের একটি আবাসিক ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সদর দফতরের ডিউটি অফিসার মো. রাফি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশান-২ এর ১০৩ নম্বর সড়কের ৩৮ নম্বর ৬তলা ভবনের নিচতলায় আগুন লাগে। এসি বিস্ফোরিত হয়ে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *