হোম ক্রীড়া সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন কোহলি
সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন কোহলি

সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন কোহলি

0
0

বাবর আজমের পাকিস্তান দলটিকে  হাল্কাভাবে নেয়াই কি কাল হলো  ভারতের জন্য? ২৯ বছর পরে পাকিস্তানের কাছে বিশ্বকাপ ম্যাচ হারার পর সাংবাদিক সম্মেলনে এই কথা শুনে মেজাজ হারালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সাফ বললেন, আমরা হাল্কাভাবে ম্যাচটাকে নিয়েছিলাম না ভারিভাবে তা জানার যখন এতটুকু সম্ভাবনা নেই বাইরের লোকের তখন এই কথা বলা অর্থহীন।

কোহলি ভারতের পরাজয়ের জন্য রোহিত শর্মা, কে এল রাহুল এবং সূর্যকুমার যাদবের দ্রুত আউট হয়ে যাওয়াটাকেই বেশি দায়ী করছেন। তিনি বলছেন, প্রথমে ব্যাট করে বড় রানের ইনিংস গড়াই আমাদের লক্ষ্য ছিল। যেটা সম্ভব হয়নি এই তিনজন দ্রুত আউট হওয়ায়। এক সাংবাদিকের প্রশ্নে বিরাট আবার মেজাজ হারান। রোহিত শর্মাকে বাদ দিয়ে ঈশাম কিষানকে দলে নেয়ার প্রশ্ন উঠতেই ক্ষিপ্ত বিরাট বলেন, আগের ম্যাচে রোহিত কি করেছে আপনি দেখেননি? পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দল নির্বাচন সমালোচনার কাঠগড়ায়। বিরাট বলেন, কোনও দল হারলে এই কথা বলা হয়, জিতলেই বিষয়টি ঘুরে যেতো।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *