হোম জাতীয় আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

0
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য সমাপ্ত তার নিউ ইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্র সফর শেষ করে ওয়াশিংটন ডিসি থেকে ফিনল্যান্ডের হেলসিঙ্কি হয়ে শুক্রবার রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানসহ কয়েকটি উচ্চ পর্যায়ের পার্শ্ব-আলোচনায় অংশ নেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *