হোম রাজনীতি বিএনপি সহিংসতা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়: ওবায়দুল কাদের
বিএনপি সহিংসতা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়: ওবায়দুল কাদের

বিএনপি সহিংসতা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়: ওবায়দুল কাদের

0
0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সিরিজ বৈঠক সিরিজ ষড়যন্ত্রের অংশ। আবারও বোধহয় জ্বালাও-পোড়াওয়ের ষড়যন্ত্র হচ্ছে। বোধ হয় আবারও সেই ধরণের কোনো দুরভিসন্ধি আছে। তাহলে মনে রাখবেন সহিংসতা করে দেশে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, শেখ হাসিনার উন্নয়ন ব্যাহত করতে চান তাহলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত।

বিএনপি সহিংসতা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুশিয়ার করে তিনি বলেন,  আবারও যদি সেই জ্বালাও পোড়াও এর দুরভিসন্ধি থাকে তাহলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রোববার দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘প্রধানমন্ত্রীর এই সফরে কোনো অর্জন নেই’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব কোনো খবর রাখেন না, নিউ ইয়র্ক টাইমস আপনি পড়েননি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের বক্তব্যসহ প্রধানমন্ত্রীর প্রত্যেকটি বক্তব্য প্রশংসিত হয়েছে বিশ্ব নেতাদের কাছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার ভ্যাকসিন বৈষম্য দূর করতে বলেছেন। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে বলেছেন। ফখরুল সাহেব এটা কি আপনি শোনেনি, নিউইয়র্ক টাইমস কি দেখেছেন? বলা হয়েছে- দারিদ্র দূর করার কথা বললে বাংলাদেশের দিকে তাকান, শেখ হাসিনার উন্নয়নের দিকে তাকান।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *