হোম রাজনীতি এবার বিএনপি বসবে পেশাজীবীদের সঙ্গে
এবার বিএনপি বসবে পেশাজীবীদের সঙ্গে

এবার বিএনপি বসবে পেশাজীবীদের সঙ্গে

0
0

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় কর্মপন্থা ঠিক করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেবে বিএনপি। এ নিয়ে তাদের সঙ্গে বৈঠকে বসবেন দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। তবে সে বৈঠকের দিনক্ষণ ঠিক হয়নি এখনও।

শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কবে এবং কোথায় এই বৈঠক হবে, কাদের আমন্ত্রণ জানানো হবে, তা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক করবেন।

সূত্র জানায়, সিরিজ বৈঠক শুরুর আগে নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের চিন্তা থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্থায়ী কমিটির কয়েকজন নেতাকে নিয়ে ১০ থেকে ১২ দফার একটি রূপরেখার খসড়া তৈরি করেছেন। এই খসড়া চূড়ান্ত করতেই দলের জাতীয় নির্বাহী কমিটি, পেশাজীবী ও সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। এরই অংশ হিসেবে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথম দফায় ১৪ সেপ্টেম্বর থেকে টানা তিন দিন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহ-সম্পাদক এবং চেয়ারপারসনের উপদেষ্টাদের মতামত নেওয়া হয়। দ্বিতীয় দফায় ২১ থেকে ২৩ সেপ্টেম্বর নির্বাহী কমিটির সদস্য ও সাংগঠনিক জেলার সভাপতিদের মতামত নেওয়া হয়েছে। দলীয় নেতাদের দেওয়া মতামত নিয়ে শনিবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে আলোচনা হয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *