হোম অনুসন্ধান অপরাধবার্তা বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

0
0

বগুড়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রকিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মমিনুল ইসলাম রকি (৩২) ফাঁপোড় মন্ডলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং ফাঁপোড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

জানা গেছে, রকি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফাঁপোড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চেয়েছিলেন। শহরের একটি ভাড়া বাসায় থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে তিনি প্রায়ই এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করতেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ফাঁপোড় হাটখোলা মাঠে লোকজনের সঙ্গে গল্প করাকালীন দুর্বৃত্ত দল তাকে ঘিরে ফেলে। রকির সহযোগীরা এসময় পালিয়ে গেলে দুর্বৃত্তরা রাম দা দিয়ে কুপিয়ে তাকে যখন করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

রকি হত্যার বিষয়ে তাৎক্ষণিক সুনির্দিষ্ট কোনও কারণ জানা যায়নি। তবে স্থানীয় ফাঁপোড় উচ্চ বিদ্যালয়ের সভপতি পদ নিয়ে একটি পক্ষের সাথে তার বিরোধ ছিল বলে জানা গেছে। এছাড়া রকির বিরুদ্ধেও মাদক ও হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, হত্যাকাণ্ডের পর পরই এলাকায় অভিযান শুরু করা হয়েছে। পুলিশের একাধিক টিম জড়িতদের শনাক্ত করতে মাঠে নেমেছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *