হোম ক্রীড়া নেইমারের সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তি
নেইমারের সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তি

নেইমারের সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তি

0
0

ব্রাজিল ও পিএসজির সুপারস্টার নেইমারের সঙ্গে নতুন করে চু্ক্তি করছে বার্সেলোনা।

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই বার্সেলোনার সঙ্গে ঝামেলা চলছে নেইমারের। একে অপরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছেন।

হুয়ান লাপোর্তা বার্সার সভাপতি হওয়ার পর দীর্ঘদিন ধরে চলা সমস্যার সমাধানে নেইমারের সঙ্গে চুক্তি করেছেন। যে চুক্তির আলোকে দু’পক্ষই আদালাত থেকে নিজেদের মামলাগুলো প্রত্যাহার করে নেবে।

সোমবার সন্ধ্যার পর বার্সেলোনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, কেউ কারও বিপক্ষে আর আদালতে লড়াই চালিয়ে যাবে না। সিভিল অ্যান্ড লেবার কোর্টে যে মামলাগুলো সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে।

বার্সেলোনা দাবি করছে তারা নেইমারের কাছে ১৬.৭ মিলিয়ন ইউরো পাবে। অন্যদিকে বার্সার কাছে ৪৭.২ মিলিয়ন ইউরো দাবি করে মামলা করেছেন নেইমার। অবশেষে চুক্তির মাধ্যমে এই ঝামেলার অবসান হলো।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *