হোম ক্রীড়া ঝড় তুললেন গেইল,সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
ঝড় তুললেন গেইল,সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

ঝড় তুললেন গেইল,সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

0
0

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৩১ বল বাকি থাকতেই ৬ উইকেটের বড় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। শুধু ম্যাচ জয়ই নয়, এদিনের ম্যাচ জেতার ফলে সিরিজও পকেটে তুললো ওয়েস্ট ইন্ডিজ। এদিনের জয়ের পিছনে সবচেয়ে বড় অবদান রাখলেন ‘দ্য ইউনিভার্স বস’ ক্রিস গেইল। জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পাদের বলে ব্যাট হাতে নিজের রণমূর্তি ধারণ করলেন। অজি বোলারদের পিটিয়ে ছাতু করলেন তিনি। গেইল এদিন করলেন ৩৮ বলে ৬৭ রান।

এক ঝলমলে ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে সহজ জয় উপহার দিলেন। এদিন তার ব্যাট থেকে এসেছে ৪টি চার ও ৭টি ছক্কা। ২০১৬ সালের পরে আন্তর্জাতিক ক্রিকেতে এটিই গেইলের একমাত্র পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এটি তার ১৪তম আন্তর্জাতিক অর্ধশতক। ম্যাচ জয়ী এই ইনিংসের সাথে সাথে নিজের অর্জনের খাতায় আরেকটি রেকর্ডও লিখেছেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রানের মালিক হয়েছেন ক্রিস গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন তার মোট রান ১৪ হাজার ৩৮। তার ক্যারিয়ারে রয়েছে ২২টি শতক ও ৮৭টি অর্ধশতক। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৭৫। গড় ৩৭.৫৫ ও স্ট্রাইকরেট ১৪৬.০৬।

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *