হোম জাতীয় ২৮ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন
২৮ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন

২৮ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন

8
0

দীর্ঘ ২৮ বছর ১০ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভোট উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায় আর ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী নির্বাচিত করবেন তাদের প্রতিনিধি। ডাকসু নির্বাচনের জন্য ছাত্রদের ১৩টি এবং ছাত্রীদের ৫টি হলে প্রস্তুত করা হয়েছে ৫১১টি বুথ।

আজ উৎসবমুখর ক্যাম্পাস। শঙ্কাও আছে অনেক। কোনো কোনো শিক্ষার্থী ও প্রার্থীর আশঙ্কা, জাতীয় নির্বাচনের প্রভাব পড়তে পারে ডাকসু নির্বাচনেও। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, নির্বাচন নিয়ে যেসব আশঙ্কার কথা বলা হচ্ছে, তা ঠিক নয়, নির্বাচন সুষ্ঠু হবে।

আর ছাত্রলীগ নেতাদের ভাষ্য, কোনো কোনো সংগঠনের প্রার্থীরা পরাজয়ের আশঙ্কা থেকেই নির্বাচনকে বিতর্কিত করতে এ নির্বাচন থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছেন।

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *