হোম রাজনীতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী অনুষ্ঠানে সংঘর্ষ
জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী অনুষ্ঠানে সংঘর্ষ

জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী অনুষ্ঠানে সংঘর্ষ

0
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা।

বুধবার বিকেল ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবে পূর্বনির্ধারিত আলোচনা সভা শুরু হলে এতে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শুরুর পর বিকেল ৪টার দিকে হঠাৎ করে মিলনায়তনের ভেতরে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এতে অনেকটা বিচলিত হয়ে পড়েন অন্য নেতাকর্মীরা। উপস্থিত সিনিয়র নেতারা তাদের থামানোর চেষ্টা করলেও উত্তেজনা চলতেই থাকে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *