হোম জাতীয় দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

0
0

আসন্ন পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

সরকার প্রধানের শুভেচ্ছার অডিও বার্তাটি গত দুদিন ধরে মোবাইল ব্যবহারকারীদের কাছে পাঠানো হচ্ছে। শেখ হাসিনা বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা, বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’

অডিও বার্তায় করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক।’

বার্তায় চলমান করোনা মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা। একই সঙ্গে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *