হোম ক্রীড়া আইপিএল স্থগিত, তবুও আশা সৌরভ গাঙ্গুলির !
আইপিএল স্থগিত, তবুও আশা সৌরভ গাঙ্গুলির !

আইপিএল স্থগিত, তবুও আশা সৌরভ গাঙ্গুলির !

0
0

ভারতে করোনার হানায় একের পর এক ক্রিকেটার, স্টাফরা আক্রান্ত হচ্ছিলেন। বাধ্য হয়েই আজ আইপিএল স্থগিত করার ঘোষণা দেয় আয়োজকরা।

স্থগিত হওয়ার আগে মাঠে গড়িয়েছে আইপিএলের ২৯টি ম্যাচ। গ্রুপপর্বের ২৭ ও পরে প্লে-অফের চারটি মিলিয়ে মোট ৩১টি ম্যাচ বাকি রয়েছে টুর্নামেন্টের।

সৌরভ বলেন, আমরা সবাই মিলে এই প্রতিযোগিতা শেষ করতে চেয়েছিলাম। কিন্তু একাধিক ক্রিকেটার ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য অবশেষে আইপিএল মাঝ পথে থামিয়ে দিতে হলো। আসলে এটা তো খুব সংক্রামক ব্যাধি। তাই আর ঝুঁকি নেয়া হলো না।

বিসিসিআই সভাপতি যোগ করেন, তবে এখনও সময় হাতে আছে। যদি পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে বছরের কোনও না কোনও সময় বাকি ৩০ ম্যাচ (প্রকৃতপক্ষে ৩১) আয়োজন করার চেষ্টা করব।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *