হোম রাজনীতি এবি পার্টিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতা আব্দুর রাজ্জাক
এবি পার্টিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতা আব্দুর রাজ্জাক

এবি পার্টিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতা আব্দুর রাজ্জাক

0
0

‘আমার বাংলাদেশ (এবি)’ পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক।

রবিবার দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তার যোগদানের বিষয়টি জানানো হয়।

এবি পার্টির সদস্য সচিব ও সাবেক জামায়াত নেতা মজিবুর রহমান মঞ্জু গণমাধ্যমকে জানান, ব্যারিস্টার রাজ্জাককে পার্টির প্রধান উপদেষ্টা করা হয়েছে। আজ থেকে তিনি এবি পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতিবাচক ভূমিকার জন্য ক্ষমা চাওয়া এবং দল বিলুপ্তির পরামর্শ দিয়ে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি জামায়াত থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এরপর তিনি কোনো দলের রাজনীতিতে সরাসরি যুক্ত ছিলেন না। বর্তমানে তিনি যুক্তরাজ্যের লন্ডনে আবস্থান করছেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *