হোম রাজনীতি ভিপি নুরের দলের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ভিপি নুরের দলের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ভিপি নুরের দলের সঙ্গে পুলিশের সংঘর্ষ

0
0

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু সেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিপক্ষে রাজধানীর মতিঝিলে ডাকসু ভিপি নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ।

পুলিশ মিছিলের গতিরোধ করতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। মিছিলকারীরাও পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের নেতা তানজিদ এবং সুবর্ণ নামে দুইজন আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনার পর পুলিশ মতিঝিল এলাকা থেকে শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানিসহ ১১ জনকে আটক করে কাভার্ডভ্যানে করে নিয়ে যায়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *