হোম ক্রীড়া বাথরুম পরিস্কার করছে ভারতীয় ক্রিকেটারেরা !
বাথরুম পরিস্কার করছে ভারতীয় ক্রিকেটারেরা !

বাথরুম পরিস্কার করছে ভারতীয় ক্রিকেটারেরা !

0
0

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে প্রথম টেস্ট বাজেভাবে হারের পর দ্বিতীয় টেস্টে মেলবোর্নে বদলা নেয় ভারত। সিডনিতে হারতে গিয়েও দক্ষতার সঙ্গে খেলে ম্যাচটি  ড্র করেছে ভারত। ব্রিসবেনে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট শুরু হবে ১৫ জানুয়ারি।

তবে ব্রিসবেনে টেস্ট হওয়ার আগেই নানাবিধ বিতর্কের মধ্যে বারবার জড়িয়েছে এই ভেন্যু। কখনও স্থানীয় প্রশাসনের কারণে। কখন ও কঠোর কোয়ারেন্টাইনের নিয়ম নিয়ে বেধেছে বিতর্ক। সমস্ত বিতর্কে পানি ঢেলে অবশেষে সিডনি থেকে ব্রিসবেন গিয়ে পৌছেছে রাহানেরা। আর এরপরই শুরু হয়েছে বিতর্ক।

কঠোর কোয়ারেন্টাইন নিয়মের কারণে টিম হোটেলেই কার্যত বন্দি থাকতে হচ্ছে ক্রিকেটারদের। অভিযোগ, তাদের নিজেদের পরিষ্কার করতে হচ্ছে বাথরুম। সুইমিং পুল ব্যবহার করার অনুমতি নেই। জিমও খুবই সাদামাটা। যে খাবার আনা হচ্ছে হোটেলের বাইরের একটি ভারতীয় রেস্তোরাঁ থেকে তার মানও নাকি খুব একটা ভাল নয়। ফলে ব্রিসবেনের ঘটনায় বিসিসিআই এর হস্তক্ষেপ করতে হল শেষমেশ। টিম ম্যানেজমেন্টের খবর, ব্রিসবেনের অভিজ্ঞতা ভয়ঙ্কর !

নাম প্রকাশে অনিচ্ছুক টিম ম্যানেজমেন্টের এক ব্যক্তি জানিয়েছেন, আমরা নিজেদের ঘরে কার্যত বন্দি। বিছানা নিজেদেরই পরিষ্কার করতে হচ্ছে। বাথরুমের হাল খুব খারাপ। বাধ্য হয়েই নিজেরাই পরিষ্কার করছি। হোটেলের যে ফ্লোরে আছি আমরা, তার বাইরে যাওয়া যাচ্ছে না। সুইমিংপুল ব্যবহার করার অনুমতি নেই।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *