হোম রাজনীতি ‘দেশে ভাস্কর্য আছে, থাকবে এবং আরও স্থাপন করা হবে’
‘দেশে ভাস্কর্য আছে, থাকবে এবং আরও স্থাপন করা হবে’

‘দেশে ভাস্কর্য আছে, থাকবে এবং আরও স্থাপন করা হবে’

0
0

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, দেশে ভাস্কর্য আছে, থাকবে এবং আরও স্থাপন করা হবে।

বুধবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধ অর্জন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, যারা ভাস্কর্যে আঘাত হানে, তারা শুধু ভাস্কর্য আঘাত হানে না, তারা বঙ্গবন্ধুর ওপর আঘাত হেনেছে। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে দেশে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ রোপণ করেন। আজ তারই উত্তরসূরীরা স্বাধীনতার ৫০ বছরে এসেও ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছেন ও ভাস্কর্য ভেঙে ফেলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আজ যারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেন, ভাস্কর্য ভেঙে ফেলেন তাদের কালোহাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। তাদের আস্তানা ভেঙেচুরে বাংলাদেশ থেকে তাদের বিতাড়িত করে দাও। তাদের জায়গা হবে ওই পাকিস্তানে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *