হোম অনুসন্ধান অপরাধবার্তা শিক্ষক-ছাত্রী অজানার উদ্দেশ্যে; শাহজাদপুরে চাঞ্চল্য !
শিক্ষক-ছাত্রী অজানার উদ্দেশ্যে; শাহজাদপুরে চাঞ্চল্য !

শিক্ষক-ছাত্রী অজানার উদ্দেশ্যে; শাহজাদপুরে চাঞ্চল্য !

0
0

শাহজাদপুর রংধনু ডিজিটাল স্কুলের ৫৫ বছর বয়সী চেয়ারম্যান রেজাউল করিম স্বপন এবং তারই ছাত্রী অষ্টাদশী সুমাইয়া আক্তার সুমি।

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের রুপপুর থানার ঘাট এলাকার মিজানুর রহমানের মেয়ে সুমাইয়া আক্তার সুমি রংধনু ডিজিটাল স্কুলে পড়ালেখা কালীন উক্ত স্কুলের চেয়ারম্যান রেজাউল করিম স্বপনের (৫৫) সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।

অবশেষে তারা পাড়িও জমান অজানার উদ্দেশ্যে। বিশ্বস্থ সুত্রে জানা গেছে, গত ২ মাস পূর্বে সুমি ও স্বপন আদালতের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং বর্তমানে তারা কক্সবাজারে হানিমুনে রয়েছেন।

উল্লেখ্য, স্বপন শাহজাদপুরের দ্বারিয়াপুরের বাসিন্দা এবং রংধনু কিন্ডারগার্টেন ও মডেল হাইস্কুলের অধ্যক্ষের বড়ভাই। তার ঘরে স্ত্রী এবং সন্তান রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রংধনু ডিজিটাল স্কুল এবং সুমির বাবার বাড়িতে গিয়ে স্কুলের প্রধান ফটক এবং বাসার দরজা তালাবদ্ধ দেখা যায়।

শাহজাদপুর পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মামুন মিয়া বলেন, সে ইতিপূর্বেও এমন জঘন্য কাজ করেছে। তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হওয়া উচিৎ বলেও তিনি মন্তব্য করেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *