হোম জাতীয় ইজতেমায় সা’দপান্থীরা পাচ্ছেন দু’দিন
ইজতেমায় সা’দপান্থীরা পাচ্ছেন দু’দিন

ইজতেমায় সা’দপান্থীরা পাচ্ছেন দু’দিন

28
0
5

ঢাকায় এবারের বিশ্ব ইজতেমা চারদিনব্যাপী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেছেন, বিশ্ব ইজতেমা ঐক্যবদ্ধভাবে আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে  ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবারের ইজতেমা একদিন বাড়িয়ে চারদিন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার বিকেলে সচিবালয়ে তাবলীগ জামাতের দু’পক্ষের নেতাদের সঙ্গে বৈঠকে শেষে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে তাবলীগের মাওলানা সা’দপন্থীদের প্রতিনিধি সৈয়দ ওয়াসিফ ইসলাম ও অপর পক্ষের মাওলানা জুবায়েরসহ তাবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাওলানা সা’দের  বাংলাদেশে আসা নিয়ে বিরোধের জেরে এবার বিশ্ব ইজতেমা পিছিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয় দুই পক্ষকে নিয়ে কয়েক দফা বৈঠক করেছে। দু’পক্ষের সঙ্গে বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ক’দিন আগে তাবলীগ জামাতের দু’পক্ষের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ইজতেমা ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ আলোচনায় উভয়পক্ষের মতামতের ভিত্তিতে ৩ দিনের স্থলে ৪ দিন করার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, প্রথম দু’দিন মাওলানা জুবায়ের ইজতেমা পরিচালনা করবেন আর শেষের দুইদিন পরিচালনা করবেন সৈয়দ ওয়াসিফ ইসলাম।

এ বিষয়ে চেঞ্জ টিভি. প্রেসকে মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ বলেন, এবারের ইজতেমা শান্তিপূর্ণ হবে বলে আশা করছি।

(28)

5

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *