হোম সংবাদ ২৪ ঘন্টা করোনা আবারও ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনা ভাইরাস !
আবারও ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনা ভাইরাস !

আবারও ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনা ভাইরাস !

0
0

বিশ্বজুড়ে আবারও বাড়তে শুরু করেছে করোনায়  আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ভয়ঙ্কর হয়ে উঠছে এই ভাইরাস।

করোনার সেকেন্ড ওয়েভের মুখে লাফিয়ে বাড়ছে ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপের বেশিরভাগ দেশে।

আগস্টের পর একদিনে আবারও করোনায় ৬ হাজার ৮শ’র বেশি মৃত্যু দেখল বিশ্ব। একইসাথে রেকর্ড ৪ লাখ ৩৫ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ফলে মোট মৃত্যু ১১ লাখ ৩৬ হাজার; আক্রান্ত প্রায় ৪ কোটি ১৫ লাখ মানুষ।

ভোটের উন্মাদনার মধ্যে বুধবারও দৈনিক সংক্রমণ আর মৃত্যুতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। প্রায় একমাস পর ২৪ ঘণ্টায় ১২শ’র মতো মৃত্যুতে, দেশটিতে প্রাণহানি দু’লাখ সাড়ে ২৭ হাজার ছুঁয়েছে। আক্রান্ত প্রায় ৮৬ লাখ।

এদিকে ৭ শতাধিক মৃত্যুতে ভারতে প্রাণহানি ১ লাখ ১৭ হাজার ছুঁই ছুঁই। অর্ধ লাখের বেশি সংক্রমণ শনাক্তে, দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৭ লাখ।

ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ সাড়ে ৫৫ হাজার; আক্রান্ত ৫৩ লাখের বেশি। মৃতের সংখ্যা ৮৭ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে। দিনে ৪ শতাধিক মৃত্যু অব্যাহত আর্জেন্টিনায়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *