এমপি নিক্সনের বিরুদ্ধে মামলা করলো ইসি !
0
0
ফরিদপুর–৪ আসনের স্বতন্ত্র সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
চরভদ্রাসন উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই মামলা করেছে ইসি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই মামলা করা হয়।
এর আগে গতকাল বুধবার নিক্সনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। বুধবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানান, বুধবার বা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এ মামলা করা হবে।
(0)