হোম অনুসন্ধান অপরাধবার্তা আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হলেন গাড়ি চালক !
আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হলেন গাড়ি চালক !

আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হলেন গাড়ি চালক !

0
0

রাজধানীর কাওলা এলাকার সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টারে আত্মহত্যা করতে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ওই ব্যক্তির নাম বাবুল মিয়া (৪৫)। তিনি সিভিল এভিয়েশনের একজন গাড়ি চালক।

শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে সিভিল এভিয়েশন কোয়ার্টারের একটি আম গাছে গলায় ফাঁস দেওয়ার সময় ফায়ার সার্ভিস তাকে অত্যন্ত দক্ষতার সাথে জীবিত অবস্থায় উদ্ধার করে।

কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টারের পাশে আম গাছের ডালে মোঃ বাবুল মিয়া (৪৫) নামের একজন ব্যক্তি আত্মহত্যার উদ্দেশ্যে ফাঁসির রশি গলায় ঝুলিয়ে রেখেছেন- এমন সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

আত্মহত্যা করতে যাওয়া ব্যক্তিকে কৌশলে বুঝিয়ে গলার ফাঁসের রশি খুলে অক্ষত অবস্থায় উদ্ধার করে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা যায়, তিনি সিভিল এ্যাভিয়েশনের গাড়ি চালক। স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *